হেমন্ত

এই সময়ের ছড়া 

নাহিদ নজরুল

 

শীত-গরমের মাঝামাঝি

প্রিয় ঋতু হেমন্ত

প্রকৃতিতে মধুর ছোঁয়া

দেখে জুড়ায় এ মন তো।

 

শুভ্র সফেদ শিশিরকণা

ভোরে থাকে উড়ন্ত

ফুলকুড়ানো ছেলেমেয়ের

গতি যেন দুরন্ত।

 

আমন মাঠে হলদে শিষের

রূপটা এখন কেমন তো

নবান্ন-দিন ডাক দিয়ে যায়

এসো, সবার নেমন্ত।