বিবিসি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে তার মুখপাত্র জানিয়েছেন। পরীক্ষার ফলাফল ‘পজিটিভ’ আসার পরপরই তিনি নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে চলে যান। এই সপ্তাহেই ৪২ বছর বয়সি ট্রাম্প জুনিয়রের চিকিত্সা শুরু হয়েছে।
ঐ মুখপাত্র বলেন, ‘এখন পর্যন্ত তার শরীরে রোগের কোনো লক্ষণ দেখা দেয়নি। তিনি কোভিড-১৯ দিক নির্দেশনায় আক্রান্ত হলে যা যা করতে হবে, তার সবই মেনে চলছেন। বাবার নির্বাচনি প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ট্রাম্প জুনিয়র। গত মাসের শুরুর ?দিকে প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং এই দম্পতির ছেলে ব্যারন ট্রাম্প (১২) করোনা ভাইরাসে আক্রান্ত হন। তবে তারা দ্রুতই সুস্থ হয়ে উঠেন।
এদিকে হোয়াইট হাউজে নতুন করে আবার কোভিড-১৯ সংক্রমণ দেখা দিয়েছে। সেখানে আরো অন্তত চার জন সম্প্র্রতি ‘পজিটিভ’ হয়েছেন বলে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।