হকিতে সেনাবাহিনী ও সবুজ দল জিতেছে

মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে গতকাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রেসিডেন্ট কাপ টুর্নামেন্টের প্রথম খেলায় সেনাবাহিনী ৫-০ গোলে পুলিশকে হারিয়েছে। আহসান হাবিব, মামুন মিয়া, মিলন হোসেন, তানজিম আহমেদ এবং শরিফুল ইসলাম একটি করে গোল করেন। হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত সন্ধ্যার খেলাটি ছিল মাঠের আকর্ষণীয় খেলা। কারণ জুনিয়র এশিয়া কাপ হবে জুলাইয়ে। সেই দলটিকে প্রস্তুতির জন্য দুই ভাগ করে প্রেসিডেন্ট কাপ হকিতে নেওয়া হয়েছে। বাংলাদেশ হকি ফেডারেশন সবুজ দল ৪-২ গোলে বাংলাদেশ হকি ফেডারেশন লাল দলকে হারিয়েছে। সবুজ দলের আশরাফুল ইসলাম, মাহবুব হোসেন, ফজলে হোসেন রাব্বী এবং লাল দলের সোহানুর রহমান সবুজ ও সিহাব হোসেন গোল করেন।