আবাহনীতে ব্রাজিলিয়ান স্ট্রাইকার

স্পোর্টস রিপোর্টার

আবাহনীর জার্সি গায়ে এবার ব্রাজিলিয়ান স্ট্রাইকার দেখা যেতে পারে। দলের ফুটবল ম্যানেজার সত্যজিত্ দাশ রুপু জানিয়েছেন, তারা ব্রাজিলিয়ান স্ট্রাইকারের সঙ্গে কথা বলেছেন। আলোচনা চলছে দু-একদিনের মধ্যে চূড়ান্ত হবে। তিনি বলেন, ‘আমাদের ঘরে গত মৌসুমে যেসব বিদেশি ফুটবলার খেলে গেছেন তারা আসতে চাইছেন। কিন্তু আমরা দেখছি যদি নতুন এবং ভালো মানের খেলোয়াড় পাওয়া যায় তাহলে সেটাও আমরা ভেবে দেখব।’ ফ্রান্সিসকো রদ্রিগেস ডি সওসা ফিলোহো তোরেস নামের এই ফুটবলার ইন্দোনেশিয়ার ক্লাব ব্রুনো এফসিতে খেলেছেন। এছাড়া নিজের দেশ ব্রাজিলের ফুটবলে তো খেলেছেন, ইউরোপ এশিয়ার ফুটবলে খেলার অভিজ্ঞতা রয়েছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড তোরেসের। আরব আমিরাত, কুয়েত, জর্ডান, সুইডেন, ফিনল্যান্ডেও খেলেছেন তোরেস। অভিজ্ঞ এই ফুটবলারের সঙ্গে আলোচনা অনেক দূর এগিয়েছে বলে জানালেন রুপু।