ধামরাইয়ে বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্ট

ধামরাই (ঢাকা ) সংবাদদাতা

ঢাকার ধামরাইয়ে সোমভাগ ইউনিয়নে ১৬ দলের অংশগ্রহণে শুরু হয়েছে বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্ট। ইউনিয়নের শৈলান, চাপিল, মধ্য দেপাশাই ও উত্তর দেপাশাই এই চারটি ভেন্যুতে টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে। খেলা হবে নকআউট ভিত্তিতে। গত শুক্রবার শৈলান খেলার মাঠে উদ্বোধনী ম্যাচে ডাউটিয়া দলকে ৯ উইকেটে হারিয়েছে  ফুকুটিয়া দল।