তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
তাড়াশের দেশীগ্রাম ইউনিয়নের গুড়পিপুল গ্রামের বাউস্তপাড়ায় শুক্রবার রাতে চারটি গাঁজার গাছসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হচ্ছে অঞ্জনা উরাঁও। তাড়াশ থানার ওসি মো. ফজলে আশিক বলেন, মাদক আইনে মামলা দিয়ে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।