সাটুরিয়ায় হানাদার মুক্ত দিবস পালিত

সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা

সাটুরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে শনিবার ৪৯তম পাকহানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে আলোচনা সভা হয়। মুক্তিযোদ্ধা মার্কেটে আলোচনাসভায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অ খ ম নুরুল হক সভাপতিত্ব করেন।