গাজীপুরে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে মহানগরীর বাসন থানার চান্দনা চৌরাস্তার দিঘিরচালা সেবা হাসপাতালের পেছনের গলি থেকে লাশটি উদ্ধার করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ওসি রফিকুল ইসলাম জানান, লাশের ডান পায়ের হাঁটুর ওপর এবং মাথায় ও কোমরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—ছিনতাইকরীরা তাকে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে। নিহত যুবকের পরনে ছিল জিন্সের কালো প্যান্ট ও শার্ট। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।