নগর সংস্কৃতি

‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’

ইত্তেফাক রিপোর্ট

করোনাকালে স্বাস্থ্যবিধি মেনেই অনুষ্ঠিত হচ্ছে নাট্য প্রদর্শনী। গতকাল শনিবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার দুই মিলনায়তনে মঞ্চস্থ হলো দুটি নাটক। নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় ঢাকা থিয়েটারের নতুন প্রযোজনা ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’। এটি ছিল নাটকটির চতুর্থ মঞ্চায়ন। অন্যদিকে এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে পরিবেশিত হয়েছে সাত্ত্বিক নাট্য সম্প্রদায়ের হাসির নাটক ‘পেজগী’।

ঢাকা থিয়েটারের ৪৯তম প্রযোজনা একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার। আনন জামান রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন শহীদুজ্জামান সেলিম। নাটকটির মঞ্চ পরিকল্পনা করেছেন আফজাল হোসেন। রোজী সিদ্দিকীর পোশাক পরিকল্পনায় আলোক পরিকল্পনা করেছেন ওয়াসিম আহমেদ। নাটকটির সঙ্গীতায়োজন করেছেন রাহুল আনন্দ।

সাত্ত্বিক নাট্য সম্প্রদায়ের নবম প্রযোজনা পেজগী। জেবিপি মলিয়েরের গল্প অবলম্বনে অপু আমানের রূপান্তরে নাটকটির নির্দেশনা দিয়েছেন কামরুজ্জামান তুপা। শনিবার নাটকটির ১১৮তম মঞ্চায়ন হয়। প্রযোজনাটিতে পেজগী মিয়া চরিত্রে অভিনয় করেছেন মতিউর সুমন। এছাড়া অন্যান্য চরিত্রে রূপ দিয়েছেন  সাহানা সালমা, তুষার, সালাম মিয়া, সগীর মোস্তফা, সীমা মনসুর, এমদাদ সুমন, ঝুমু প্রমুখ।