হূদেরাগীদের এনজিওগ্রাম ও এনজিওপ্লাস্টি পায়ের ধমনির পরিবর্তে হাতের ধমনি দিয়ে কীভাবে সম্পন্ন করা যায় তা নিয়ে দুই দিনব্যাপী ভার্চুয়াল সম্মেলন গত বৃহস্পতিবার শেষ হয়েছে। সম্মেলনে বিশ্বের ১০টি দেশের দেড় শতাধিক হূদেরাগ বিশেষজ্ঞ অংশ নেন।
বিশ্বের বিভিন্ন দেশের রেডিয়াল ইন্টারভেনশোনালিস্টরা বৈজ্ঞানিক তথ্য উপাত্ত উপস্থাপন করেন। গতকাল বুধবার হোটেল সোনারগাঁওয়ে জাতীয় হূদেরাগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিনের তত্ত্বাবধানে আয়োজিত সম্মেলন উদ্বোধন করেন জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) ডা. এম এ মালিক।
সম্মেলনের প্রথম দিন জাতীয় হূদেরাগ ইনস্টিটিউট ও হাসপাতাল এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন থেকে সরাসরি চার জন রোগীর হাতের ধমনি দিয়ে এনজিওগ্রাম ও এনজিওপ্লাস্টি করার প্রক্রিয়া দেখানো হয়। শেষ দিন বৃহস্পতিবার ইব্রাহিম কার্ডিয়াক সেন্টার থেকে একজন রোগীর এনজিওগ্রাম ও এনজিওপ্লাষ্টি করার প্রক্রিয়া দেখানো হয়। হূদেরাগীদের পায়ের ধমনি দিয়ে এই প্রক্রিয়ায় অনেক সময় রোগীর জটিলতা দেখা দেয়। তাই ইন্টারভেনশোনাল কার্ডিওলজিস্টদের হাতের ধমনি দিয়ে এনজিওগ্রাম ও এনজিওপ্লাস্টি করার আধুনিক প্রশিক্ষণে বাংলাদেশ রেডিয়াল ইন্টারভেনশোনাল কোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।