ক্যান্ডি টাস্কার্সে স্টেইন

স্পোর্টস ডেস্ক

আগামী ২৬ নভেম্বর শুরু হতে চলা লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলবেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার ডেল স্টেইন। ক্যান্ডি টাস্কার্সের হয়ে মাঠে নামবেন এই প্রোটিয়া পেসার। টুইটারে দলটির সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন স্টেইন। গত ছয় দিনে টাস্কার্স বেশ কঠিন সময় কাটিয়েছে।

এরই মধ্যে ইনজুরির কারণে দলটির তারকা ক্রিস গেইল নাম প্রত্যাহার করেছেন।