ভাটপাড়া নীলকুঠির সংস্কার শুরু

গাংনী (মেহেরপুর) সংবাদদাতা

ভাটপাড়া নীলকুঠি সংস্কারের উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। জানা গেছে, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কারিগরি নির্দেশনায় চলতি বছরের সেপ্টেম্বর মাসে কাজটি শুরু হয়েছে। গাংনীর সাহারবাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বলেন, নীলকুঠি ভবন সংস্কারের উদ্যোগ নেওয়ায় এলাকার মানুষ ও দর্শনার্থীরা বেশ উচ্ছ্বসিত। নীলকুঠি সংস্কার কার্যক্রমের তত্ত্বাবধায়ক গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী বলেন, পুরাতন আদল অক্ষত রেখে যতদূর সম্ভব কাজ করানোর চেষ্টা করে যাচ্ছি। গাংনী উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ বলেন, ইতিহাস সংরক্ষণের জন্য ভাটপাড়া নীলকুঠি সংস্কারের কাজ করা হচ্ছে।