সভাপতি বদরুজ্জামান-সম্পাদক আতিকুর
কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা
কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রিবার্ষিক নির্বাচন ২০২০ অনুষ্ঠিত হয় শনিবার। জাতীয় নির্বাচনের আদলে স্থানীয়ভাবে গঠিত নির্বাচন কমিশনের পরিচালনায় স্বাস্থ্যবিধি অনুসরণ করে ২ হাজার ৯৭৮ জন ব্যবসায়ী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সম্পাদকীয় ১১টি পদের মধ্যে সভাপতি বদরুজ্জামান সজল, সহসভাপতি হাজী রফিক মিয়া ফাতু ও মৌলানা আব্দুল ওয়াহিদ, সম্পাদক আতিকুর রহমান আখই, সহসম্পাদক শফিকুল ইসলাম জাহেদ ও ফয়েজ উদ্দিন, কোষাধ্যক্ষ হাফিজ মো. বদরুল ইসলাম, দপ্তর সম্পাদক ডা. মো. কুতুব উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ ডি রুবেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক খন্দকার সাইফুর রহমান আফজল ও নারী উদ্যোক্তাবিষয়ক সম্পাদক পদে সুফিয়া রহমান ইতি নির্বাচিত হন।