হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা
হাটহাজারী পৌরসভায় পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার পৌরসভার ফকির মসজিদের উত্তর পাশে প্রবাসী বদরুল আলমের বাড়ির সামনে থেকে অজ্ঞাত ঐ যুবকের লাশ উদ্ধার করা হয়। হাটহাজারী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের পরে বিস্তারিত জানা যাবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।