ক্যাপশন নিউজ

টি কে গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সুপার ফরমিকা অ্যান্ড লেমিনেশন লিমিটেডের ‘সুপার বোর্ড ব্র্যান্ড’ অর্জন করল ‘সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২০’। সম্প্রতি বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে এর ঘোষণা দেওয়া হয়। এ প্রসঙ্গে টি কে গ্রুপের মার্কেটিং ডিরেক্টর মোফাচ্ছেল হক বলেন, এই অর্জন সুপার বোর্ডসংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারী, ব্যাবসায়িক অংশিদার, কারপেন্টার, আর্কিটেক্ট, ইন্টেরিয়র ডিজাইনার, ফার্নিচার কারখানার মালিক, শ্রমিক ও ব্যবসায়ীদের সম্মিলিত প্রচেষ্টার ফসল

০০০০

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল রবিবার নানা আয়োজনের মাধ্যমে উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মো. সিরাজুল হক ও মো. সামছুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন