করোনা মোকাবিলায় চট্টগ্রামে বসবে চেকপোস্ট

চট্টগ্রাম অফিস

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় নগরীর প্রবেশমুখে চেকপোস্ট বসানোর ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন। আরোহীদের মাস্ক পরিধান ছাড়া কোনো দূরপাল্লার বাস-যানবাহনকে নগরে ঢুকতে দেওয়া হবে না। তিনি বলেন, নগরবাসীর প্রতি আমার আহ্বান থাকবে আপনারা বিয়ে-শাদী, মেজবান বা সামাজিক অনুষ্ঠানাদিতে অতিরিক্ত জনসমাগম করবেন না।