পুলিশ কর্মকর্তা আনিসুল হত্যা
ইত্তেফাক রিপোর্ট
সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম শিপন হত্যা মামলায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল মামুনের জামিন আবেদন মঞ্জুর করেছে আদালত। গতকাল রবিবার ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মন্ডলের আদালতে তার আইনজীবী জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক ১০ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন। এর আগে গত ১৭ নভেম্বর ডা. আব্দুল্লাহ আল মামুনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ড শেষে ২০ নভেম্বর তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক (অপারেশন) ফারুক মোল্লা। তখন ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।