সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের নামে বাংলাদেশে বিকল্প ওয়েবসাইট খোলায় ক্ষতিপূরণের মামলা করা হয়েছে। গতকাল রবিবার ঢাকা জেলা জজ আদালতে ৫০ হাজার ডলারের (৪৪ লাখ টাকা) ক্ষতিপূরণ মামলা করে ফেসবুক কর্তৃপক্ষ। বাংলাদেশে নিযুক্ত ফেসবুকের আইনজীবী ব্যারিস্টার মোকছেদুল ইসলাম মামলাটি করেন। মামলায় এ ওয়ান সফটওয়্যাার লিমিটেড নামে বাংলাদেশি প্রতিষ্ঠানকে বিবাদী করা হয়েছে। এই প্রতিষ্ঠান ফেসবুক ডটকম বিডি নামে একটি দেশি ডোমেইন খোলে। ঐ ডোমেইনটি ৬ মিলিয়িন ডলারে বিক্রি করা হবে বলে ঐ ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে ওয়েবসাইট পরিচালনার ওপর নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে আদালতের কাছে, যাতে ঐ দেশি ওয়েবসাইটের মাধ্যমে কেউ প্রতারণার শিকার না হন।
আইনজীবী জানান, ফেসবুক বিশ্বের বহুল প্রচারিত একটি সামাজিক যোগাযোগমাধ্যম। এই নাম ব্যবহার করে কেউ কোনো ওয়েবসাইট খুলতে পারেন না। কিন্তু এ ওয়ান সফটওয়্যাার লিমিটেড নামের একটি বাংলাদেশি প্রতিষ্ঠান ফেসবুক ডটকম বিডি নামে একটি দেশি ডোমেইন খুলেছে। ফেসবুকের পক্ষ থেকে ঐ সাইট বন্ধে একাধিকবার লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে, কিন্তু সেটা বন্ধ করা হয়নি। এ কারণে ফেসবুক কর্তৃপক্ষ মামলা করেছে।