জি-২০ সম্মেলনের মধ্যে টুইটারে ব্যস্ত ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়তো শেষবারের মতো জি-২০ সম্মেলনে অংশ নিলেন। কিন্তু সেই সম্মেলনেই যোগদানের ১৩ মিনিটের মাথায় তিনি কর্মসূচি থেকে বাইরে গিয়ে নির্বাচনের দিকে মনযোগ দেন। তিনি গত ৩ নভেম্বরের ফল উল্টে দিতে একের পর এক টুইট প্রকাশ করেছিলেন। এই সময় বিশ্ব নেতাদের অনেকেই করোনা মহামারী নিয়ে বক্তব্য দিচ্ছিলেন। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প সেই সব বক্তব্য এড়িয়ে যান। আগে আশংকা ছিল প্রেসিডেন্ট ট্রাম্প সম্মেলনে অংশ নেবেন কিনা। তবে শুক্রবার হোয়াইট হাউজ জি-২০ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প অংশ নেবেন বলে জানায়। স্থানীয় সময় রবিবারও একটি অধিবেশনে তার যোগ দেওয়ার কথা রয়েছে। বিশ্ব নেতৃবৃন্দ করোনা মহামারী পরবর্তী সময়ে গরীব দেশগুলোকে সহায়তা করার আহ্বান জানিয়েছেন। গরীব দেশও যাতে টিকা পায় সেই উদ্যোগ নিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বিশ্ব নেতৃবৃন্দ। —সিএনএন