মিয়ানমারে সু চির দলের এমপি গুলিতে নিহত

মিয়ানমারের ক্ষমতাসীন দল এনএলডির এক নবনির্বাচিত এমপি গুলিতে নিহত হয়েছেন। দেশটির উত্তরের শান রাজ্যে এ ঘটনা ঘটেছে। দলটির মুখপাত্র মিও নায়ান্ত জানিয়েছেন, কায়াউকমি শহরে বাড়ির পাশে একটি দোকান পরিচালনা করতেন পার্লামেন্ট সদস্য হতিকে জ। শনিবার দোকানের সামনে তাকে গুলি করে অজ্ঞাতনামা বন্দুকধারী। মিও জানান, একজন গ্রাহক আসায় তিনি দোকানের বাইরে গিয়েছিলেন। ঐ গ্রাহকই তাকে গুলি করে। আমরা সহিংসতার নিন্দা জানাই, বিশেষ করে রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট সহিংসতা, যা ভবিষ্যতের জন্য খারাপ।’ গত ৮ নভেম্বরের নির্বাচনে সু চির দল জয় পেলেও সেনা সমর্থিত বিরোধী দল ফল প্রত্যাখ্যান করেছে। —রয়টার্স