পদ্মায় ধরা পড়লো ২৯ কেজি ওজনের বাগাড় মাছ

রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীর ৬ নম্বর ফেরি ঘাটের অদুরে সোমবার ভোর রাতে জেলে জয়নাল হালদারের জালে ২৯ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। 

জেলে জয়নাল হালদার বলেন, প্রতিদিনের মতো গত রবিবার দিবাগত রাতে সহযোগীদের নিয়ে পদ্মায় মাছ শিকার করতে যাই। সকালের দিকে জাল তুলতেই মাছটি ভেসে ওঠে, মাছটি নিয়ে দৌলতদিয়া ঘাটে মৎস্য আড়তে পৌঁছাতেই স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা নিলামে সর্বোচ্চ ১০৫০ টাকা টাকা দরে মাছটি ক্রয় করেন। 

দৌলতদিয়া ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, মাছটি দৌলতদিয়া মকু মোল্লার আড়ৎ থেকে ১০৫০ টাকা কেজি দরে কিনেছি। ঢাকার কোনো এক ব্যাবসায়ীর সাথে ফোনে কথা হয়েছে মাছটি ৩৫ হাজার টাকায় বিক্রি করব বলে আশা করছি। ইতিমধ্যে কয়েক জায়গা থেকে ফোন আসছে বলে জানান এই ব্যাবসায়ী।

উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ বলেন, ইলিশের আকাল থাকলেও বর্তমান নদীতে মিঠা পানির বড় বড় নানা প্রজাতির মাছ ধরা পড়ছে।

ইত্তেফাক/কেকে