শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ২৮ ডিসেম্বর প্রথম ধাপে শায়েস্তাগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন। রবিবার বিকালে নির্বাচন কমিশন সিনিয়র সচিব মো. আলমগীর তপশিল ঘোষণা করেন। তিনি জানান, আগামী ২৮ ডিসেম্বর দেশের ২৫টি পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ তপশিল অনুযায়ী ঘোষিত পৌরসভায় রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৩ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ ডিসেম্বর ও ২৮ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।