দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘স্মৃতিতে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু’ গ্যালারির উদ্বোধন করা হয়। সোমবার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শাহীনুল আলমের সভাপতিত্বে প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভুঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্যালারির উদ্বোধন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু সালাম চৌধুরী, দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিম শেখ প্রমুখ। গ্যালারিতে ১৯৫২ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত ‘মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু’ শীর্ষক দুর্লভ ছবি স্থান পায়।