বাল্যবিবাহ পড়ানোর দায়ে জরিমানা

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা

হাতিয়ায় বাল্যবিবাহ পড়ানোর অপরাধে মো. আবুল কাসেম নামে এক কাজির সহকারীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান হোসেন বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৯ ধারায় উক্ত জরিমানা করেন। তিনি জানান, অবৈধভাবে সহকারী কাজি নিয়োগ দেওয়ায় কাজি নেসার উদ্দিনের নিবন্ধন বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পত্র প্রেরণ করা হয়েছে।