বগুড়ায় রাত ৮টার পর দোকানপাট বন্ধ ঘোষণা

স্টাফ রিপোর্টার, বগুড়া

করোনার ‘দ্বিতীয় ঢেউ’ মোকাবিলায় সোমবার থেকে বগুড়া শহরের সব দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান, মার্কেট, বিপণিবিতান রাত ৮টার পর বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় পরিস্থিতি মোকাবিলায় এ ব্যবস্থা নিয়েছে বগুড়া পৌর কর্তৃপক্ষ। এ বিষয়ে বগুড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট এ কে এম মাহবুবর রহমান সোমবার বলেন, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় পরিস্থিতি মোকাবিলায় আপাতত রাত ৮টার পর ব্যবসাপ্রতিষ্ঠান, মার্কেট-বিপণিকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসনের পরামর্শে এবং ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।