আওয়ামী লীগ নেতার দুই দিনের রিমান্ড মঞ্জুর

বাজিতপুরে সাচ্চু হত্যা

কিশোরগঞ্জ প্রতিনিধি

সাচ্চু হত্যা মামলায় গ্রেফতারকৃত কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল সোমবার শুনানি শেষে কিশোরগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আল মামুন এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা কিশোরগঞ্জ পিবিআইর ইন্সপেক্টর মো. মুজিবর রহমান আদালতে আবদুল্লাহ আল মামুনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানালে দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। ২০১৭ সালে বাজিতপুর পৌরসভার পশ্চিম বসন্তপুর এলাকায় ভাড়াটিয়া বাসায় ওমরচান সাচ্চু খুন হন। ইন্সপেক্টর মো. মুজিবর রহমান জানান, গ্রেফতারকৃত আল আমিন ও নান্টুর আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে গত ১১ নভেম্বর রাতে বাজিতপুর পৌর শহরের আলোছায়া সিনেমা হলের মোড় থেকে আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার করা হয়।