জলঢাকা (নীলফামারী) সংবাদদাতা
দিনাজপুর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন (৬৪) আর নেই। গত রবিবার রাতে নিজ বাসভবনে হূদেরাগে আক্রান্ত হয়ে জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক কন্যা রেখে গেছেন। গত সোমবার বাদ জোহর জলঢাকা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজা এবং বাদ আসর কাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি নীলফামারীর জলঢাকা উপজেলার পৌরশহরের কাজিরহাট তিনকদম এলাকার বাসিন্দা।