মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ড. হিমেল বরকত

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও কবি-সাহিত্যিক, গবেষক ড. হিমেল বরকতের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার মোংলার মিঠাখালী ফুটবল মাঠে জানাজা শেষে তাকে মিঠাখালীর নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে শায়িত করা হয়েছে। তার জানাজায় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের বিপুলসংখ্যক লোকজন অংশ নেন। জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী, পৌর মেয়র আলহাজ মো. জুলফিকার আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন ও হাফেজ মাওলানা রুহুল আমিন, মাওলানা তৈয়বুর রহমান, মাওলানা আ. রহমান, মরহুমের ভাই ডা. মুহাম্মদ সাইফুল্লাহ, আবির আব্দুল্লাহ, সুবির ওবায়েদ, সুমেল সারাফাতা ও ভগ্নীপতি মাহমুদ হাসান ছোটমণি প্রমুখ।

গত শনিবার অনলাইনে ক্লাস নেওয়ার সময় হঠাত্ হূদেরাগে আক্রান্ত হয়ে পড়লে তাকে তাত্ক্ষণিক ঢাকা বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিত্সাধীন অবস্থায় গত রবিবার তার মৃত্যু হয়।