ড. মামুন রহমান
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মামুন রহমান (৭৭) করোনা আক্রান্ত হয়ে চিকিত্সাধীন অবস্থায় গতকাল সোমবার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ...রাজিউন)। গত ১২ নভেম্বর থেকে তিনি লন্ডনের সেন্ট গ্রেগরি হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। তিনি একজন চার্টার্ড অ্যাকাউনট্যান্ট ছিলেন। খুলনার ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে ২০০৮ থেকে ২০১৩ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। তার বড় ভাই গণসাহায্য সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফ র মাহমুদ হাসান জানিয়েছেন, লন্ডনে তাকে দাফন করা হবে। তিনি বাংলাদেশে মৃত্যুদণ্ডবিরোধী সংগঠন ‘সাপোর্ট লাইফ’-এর চেয়ারম্যান ছিলেন।
হাতেম আলী
সদর উপজেলার ভাদসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ভাদসা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাতেম আলী (৬২) গতকাল সোমবার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ মঙ্গলবার ১১টায় গোপালপুর মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন প্রমুখ।