ধর্ষণ মামলার দুই আসামি গ্রেফতার

ইত্তেফাক রিপোর্ট

সাভারে এক গৃহবধূকে গণধর্ষণ মামলার পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ভোরে গাজীপুরের চন্দ্রা থেকে গ্রেফতারকৃতরা হলো—হোসেন আলী ও মুন্না মিয়া। পুলিশ জানায়, সাভারের কাউন্দিয়া এলাকার একটি বাড়িতে স্বামীকে হাত-পা বেঁধে রেখে গৃহবধূকে রাতভর স্বামীর সামনেই ধর্ষণ করে হোসেন আলী ও মুন্না। পরে ঐ গৃহবধূ সাভার মডেল থানায় ধর্ষণকারীদের আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ তাদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে এলাকায় নানা অপকর্মের অভিযোগ রয়েছে।

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত দুই জনকে আদালতে পাঠানো হয়েছে।