পুরান ঢাকার বুড়িগঙ্গার তীরে অবৈধভাবে দখলে থাকা স্থাপনা ভেঙে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। গতকাল বেলা ১১টা থেকে দুপুর আড়াই পর্যন্ত অভিযান চলে। এর আগে গত রবিবার এই এলাকায় দখলে থাকা বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
দ্বিতীয় দিনের অভিযানে বাবুবাজার ব্রিজসংলগ্ন এলাকা থেকে সোয়ারীঘাট পর্যন্ত নদীর জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল। এ সময় ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক (বন্দর) গুলজার আলী, সহকারী পরিচালক রেজাউল করিমসহ সংস্থাটির অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।