রাজধানীর শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল ৮টার দিকে ও ১০টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়। পরে পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, একটি লাশ বকশীবাজার মোড় থেকে এবং আরেকটি লাশ দোয়েল চত্বর থেকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের নাম ঠিকানা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তারা ঐ এলাকাগুলোতেই ভবঘুরে জীবনযাপন করতেন।