ভারতের আসাম রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী তরুণ গগৈ মারা গেছেন। দুই মাস আগে করোনাভাইরাস সংক্রমণ থেকে সেরে উঠলেও নানা শারিরীক জটিলতায় সোমবার বিকেলে তার মৃত্যু হয়। আসামের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, রবিবার বিকেল থেকে শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে কংগ্রেসের এই বর্ষীয়ান নেতার। ৮৬ বছর বয়সী গগৈ তিনবার আসামের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের মন্ত্রীও ছিলেন।