শায়লা এবং তার রূপমাধুর্য্য

নারীদের রূপমাধুর্য্য ও উদ্যোক্তা বিষয়ক কর্মশালা নিয়ে কাজ করছেন শায়লা আহম্মেদ। যেখানে ব্যক্তির গুনের মাধুর্য্যে এগিয়ে যাওয়ার পাশাপাশি ব্যবসায়িক যাত্রাও শুরু করা হয়েছে।

সারা বাংলাদেশে ৩০ জনেরও বেশি মহিলা ডিলার নিয়ে কাজ করছেন তিনি। যারা নিজ নিজ যায়গা থেকে এক এক জন নারী উদ্যোক্তা। City F.M 96 এ অনুষ্ঠানটি প্রচার করা হচ্ছে। উপস্থাপনায় থাকছেন বাংলাদেশের প্রথম আয়ুর্বেদিক কসমেটিকস্ ‘হার্বস কেয়ার’ এর সি,ই,ও শায়লা আহাম্মেদ ।

শায়লা আহাম্মেদের রূপমাধুর্য্য এমন একটি প্লাটফর্ম যার মাধ্যমে উদ্যোক্তারা তাদের ব্যবসায়িক পরিকল্পনাটি গ্রহণ করতে পারেন। বর্তমান সময়ে ব্যবসায়ের ক্ষেত্রে অনেক বড় একটি মাধ্যম হলো ডিজিটাল প্লাটফর্ম, রূপমাধুর্য্যের বেশিরভাগ উদ্যোক্তারাই আসেন ডিজিটাল প্লাটফর্ম থেকে। এর ফলে মানুষ জানতে পারে কিভাবে ডিজিটাল প্লাটফর্মটিকে ব্যবহার করে সফল উদ্যোক্তা হওয়া যেতে পারে ।

রূপমাধুর্য্য শোনা যায় প্রতি বুধবার রাত ৯ টায়  City F.M 96 এবং সেই সাথে প্রচারিত হয় তাদের ফেসবুক পেইজে।

ইত্তেফাক/এসআই