মোহাম্মদ জয়নাল আবেদীন
প্রভাষক
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
১. ম্যানেজারকে কমিশন প্রদান কোন ধরনের লেনদেন?
(ক) আন্তঃলেনদেন (খ) বহিঃলেনদেন
(গ) অনগদ লেনদেন (গ) ব্যক্তিগত লেনদেন
২. ‘১০% কারবারি বাট্টা’ কোন শ্রেণির লেনদেন?
(ক) নগদ লেনদেন (খ) বাকি লেনদেন
(গ) অনগদ লেনদেন (ঘ) আন্তঃলেনদেন
৩. ‘শেয়ারহোল্ডারদের লভ্যাংশ প্রদান’ কোন শ্রেণির লেনদেন?
(ক) বাকি লেনদেন (খ) অনগদ লেনদেন
(গ) আন্তঃলেনদেন (ঘ) বহিঃলেনদেন
৪. বাজেয়াপ্ত হিসাবের জের ২০,০০০ টাকা মূলধন সঞ্চিতিতে স্থানান্তর- কোন ধরনের লেনদেন?
(ক) আন্তঃলেনদেন (খ) বহিঃলেনদেন
(গ) নগদ লেনদেন (ঘ) ধারে লেনদেন
৫. ‘প্রভিডেন্ট ফান্ডে কোম্পানির দান ২০,০০০ টাকা’- কোন প্রকার লেনদেন?
(ক) বহিঃলেনদেন (খ) আন্তঃলেনদেন
(গ) নগদ লেনদেন (ঘ) অনগদ লেনদেন
৬. সকল লেনদেনই ঘটনা- এর ব্যতিক্রম কোনটি?
(ক) ফরমায়েশ প্রদান (খ) হিসাবরক্ষক নিয়োগ
(গ) কর্মী বাছাই (ঘ) কুঋণ সঞ্চিতি
৭. ‘কুঋণ সঞ্চিতিই একমাত্র উদাহরণ যা ঘটনা না হয়েও লেনদেন’- এর ভিত্তি কী?
(ক) সরকারি নির্দেশ (খ) কারবারি নীতি
(গ) পরিচালকের সিদ্ধান্ত (ঘ) অতীত অভিজ্ঞতা
৮. ‘যন্ত্রপাতির অবচয়’ হিসাব সমীকরণের কোন দুটির পরিবর্তন ঘটায়?
(ক) A I Z (খ) A I O E
(গ) L I O E (ঘ) I I O E
৯. ‘এনায়েতের নিকট বিক্রয়’ হিসাব সমীকরণের কোথায় পরিবর্তন ঘটায়?
(ক) সম্পত্তি ও মালিকানা স্বত্ব হ্রাস
(খ) সম্পত্তি ও মালিকানা স্বত্ব বৃদ্ধি
(গ) সম্পত্তি হ্রাস ও মালিকানা স্বত্ব বৃদ্ধি
(ঘ) সম্পত্তি বৃদ্ধি ও মালিকানা স্বত্ব হ্রাস
১০. বাট্টা দেওয়া হলো- সমীকরণের কোন উপাদানের পরিবর্তন ঘটায়?
(ক) সম্পত্তি ও মালিকানা স্বত্ব বৃদ্ধি
(খ) সম্পত্তি ও দায় হ্রাস
(গ) সম্পত্তি ও মালিকানা স্বত্ব হ্রাস
(ঘ) সম্পত্তি ও দায় বৃদ্ধি
১১. বাকিতে বিক্রয় বাবদ পাওনা অনাদায়ী হয়েছে। হিসাব সমীকরণে এর প্রভাব কী?
(ক) সম্পত্তি বৃদ্ধি ও মালিকানা স্বত্ব বৃদ্ধি
(খ) সম্পত্তি হ্রাস ও মালিকানা স্বত্ব বৃদ্ধি
(গ) সম্পত্তি বৃদ্ধি ও মালিকানা স্বত্ব হ্রাস
(ঘ) সম্পত্তি ও মালিকানা স্বত্ব হ্রাস
১২. ‘জীবন বিমার প্রিমিয়াম প্রদান’ হিসাব সমীকরণের কোন কোন উপাদানের পরিবর্তন ঘটায়?
(ক) A I L (খ) L I OE
(গ) A, L I O E (ঘ) A I OE
১৩. প্রতিষ্ঠানে চালান ব্যবহূত হয় কেন?
(ক) বাকিতে ক্রয়-বিক্রয় প্রাথমিকভাবে ক্রয়-বিক্রয় বহিতে লিপিবদ্ধ করার জন্য
(খ) নগদে মাল ক্রয়-বিক্রয় লিপিবদ্ধ করার জন্য
(গ) সকল প্রকার ক্রয়-বিক্রয় প্রাথমিকভাবে ক্রয়-বিক্রয় বহিতে লিপিবদ্ধ করার জন্য
(ঘ) চালানের ওপর ভিত্তি করে ক্রয়-বিক্রয়সহ যাবতীয় কার্যাবলি লিপিবদ্ধ করার জন্য
১৪. অনুপার্জিত আয়, আয় হিসাবে অর্জিত হলে হিসাবে কোন পরিবর্তন হবে?
(ক) দায় হ্রাস পাবে (খ) আয় হ্রাস পাবে
(গ) ব্যয় বৃদ্ধি পাবে (ঘ) সম্পদ হ্রাস পাবে
১৫. ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী হিসেবে নিচের কোনটি তুমি লেনদেন হিসেবে চিহ্নিত করবে?
(ক) ব্যবসায় সমপ্রসারণের লক্ষ্যে মি. জয় ১০,০০০ টাকা ভাড়ায় একটি দোকান নিলেন
(খ) শাহিনের সাথে ৫০,০০০ টাকার পণ্য সরবরাহের চুক্তি হলো
(গ) ভিক্ষুককে ১০০ টাকা ভিক্ষা প্রদান করা হলো
(ঘ) হরতালজনিত কারণে ২,০০,০০০ টাকার অর্ডার পেছানো হলো।