বাংলা
মো. সুজাউদ দৌলা
সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কপোতাক্ষ নদ
— মাইকেল মধুসূদন দত্ত
১। মাইকেল মধুসূদন দত্ত কত সালে জন্মগ্রহণ করেন?
(ক) ১৭২৪ (খ) ১৭৩৪
(গ) ১৮২৪ (ঘ) ১৮২৫
২। মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্টধর্মে দীক্ষিত হন কত সালে?
(ক) ১৮৪৩ (খ) ১৮৩৪ (গ) ১৯৪৩ (ঘ) ১৯৩৪
৩। ‘সনেট’ জাতীয় কবিতার প্রবর্তক হিসেবে কার নাম সর্বাগ্রে স্মরণযোগ্য?
(ক) শেকস্পীয়র (খ) পেত্রার্ক (গ) মিল্টন (ঘ) গ্যেটে
৪। বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?
(ক) আবদুল হাকিম (খ) মাইকেল মধুসূদন দত্ত
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর (ঘ) কাজী নজরুল ইসলাম
৫। মাইকেল মধুসূদন দত্তের অমরকীর্তি কোনটি?
(ক) সনেট
(খ) অমিত্রাক্ষর ছন্দ
(গ) কৃষ্ণকুমারী নাটক
(ঘ) মেঘনাদবধ কাব্য
৬। মাইকেল মধুসূদন দত্ত ইংরেজি ভাষায় সাহিত্য রচনায় উদ্বুদ্ধ হন-
(ক) স্বদেশি ভাষার প্রতি অবজ্ঞার কারণে
(খ) পাশ্চাত্য জীবনযাপনের প্রতি প্রবল ইচ্ছার কারণে
(গ) ইংরেজি ভাষার প্রতি মোহের কারণে
(ঘ) বিদেশ প্রীতির কারণে
৭। ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবি মূলভাবটি ফুটিয়ে তুলেছেন কোন বিষয়টি প্রয়োগের মাধ্যমে?
(ক) কবিতার আঙ্গিক গঠন (খ) সংগীত প্রেম
(গ) ভাষার তীক্ষতা (ঘ) নদী প্রেম
৮। ‘কপোতাক্ষ নদ’ কবিতায় স্মৃতিকাতরতার মধ্য দিয়ে কোন বিষয়টি প্রকাশ করেছেন?
(ক) শৈশব স্মৃতি
(খ) দেশপ্রেম
(গ) নদীর প্রতি মমতা
(ঘ) প্রকৃতি প্রেম
৯। ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবির কোন অনুভূতি আমাদের সবাইকে সিক্ত করে?
(ক) প্রবাসজীবনের তিক্ত অভিজ্ঞতা
(খ) কপোতাক্ষ নদের প্রতি বিরহকাতরতা
(গ) স্বদেশের মাটি ও জলের জন্য অনুতাপ
(ঘ) স্মৃতির আবরণে দেশপ্রেম
১০। ‘সতত তোমার কথা ভাবি এ বিরলে’। কবি ভাবেন-
(ক) বাংলাদেশকে
(খ) বাংলা ভাষাকে
(গ) কপোতাক্ষ নদকে
(ঘ) সাগরদাঁড়ি গ্রামকে
১১। ‘বঙ্গজ জন’ বলতে কবি কাকে বুঝিয়েছেন?
(ক) বঙ্গদেশে জন্মগ্রহণকারী জনগণ (খ) কবির গ্রামের সব লোকজন
(গ) কপোতাক্ষ নদ বিধৌত বসবাসকারী জনগোষ্ঠী
(ঘ) প্রবাসী বাংলাদেশি জনগোষ্ঠী
১.গ ২.ক ৩ খ ৪.খ ৫.ঘ ৬.খ ৭.ঘ ৮.খ ৯.ঘ ১০.গ ১১ক ১২.ঘ