মোহাম্মদ নাসির উদ্দিন, সিনিয়র শিক্ষক
দুলালপুর এস.এম অ্যান্ড কে উচ্চ বিদ্যালয়, কুমিল্লা
প্রিয় মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। ‘জীব প্রযুক্তি’ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ নৈর্ব্যত্তিক প্রশ্ন তোমাদের জন্য তুলে ধরা হলো। প্রশ্নগুলোর উত্তর পাঠ্যবই থেকে মিলিয়ে নিও।
১. মানুষের প্রতিটি দেহ কোষে কত জোড়া ক্রোমোজোম থাকে?
ক. ২১ জোড়া খ. ২২ জোড়া
গ. ২৩ জোড়া ঘ. ২৪ জোড়া
২. মেন্ডেলের ফ্যাক্টরের নাম জিন এটা কে বলেছেন?
ক. জোহানসেন খ. বেসটন
গ. এভেরি ঘ. ম্যাকলিওড
৩. মানুষের জেনেটিক বিশৃংখলা ঘটতে পারে-
i. জিনের ভিতর পরিবর্তনের জন্য ii. ক্রোমোজোম সংখ্যার হ্রাস বা বৃদ্ধির জন্য iii.মিয়োসিস কোষ বিভাজনের সময় হোমোলোগাস ক্রোমোজোমের বিচ্ছিন্নকরণ ঘটার জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i , ii ও iii
৪. নিউক্লিক এসিড কত প্রকার?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
৫. পৃথিবীর প্রথম ক্লোন করা প্রাণীর নাম কী?
ক. কুকুর খ. ডলি গ. মলি ঘ. কথা
৬. বংশগত ধারা পরিবহনে অংশ নেয়-
i. ডিএনএ ii. আরএনএ iii. প্রোটিন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭. জিনের বাহক হিসেবে কোনটি কাজ করে?
ক. প্রোটিন খ. এনজাইম
গ. প্লাসমিড ঘ. ডিএনএ
৮. জীব প্রযুক্তির প্রয়োগ করে উত্পাদন করা হয়-
i. হামের টিকা ii. যক্ষার টিকা
iii পোলিও এর টিকা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i , ii ও iii
৯. কোন পদ্ধতিতে জিনের অসংখ্য নকল তৈরি করা হয়?
ক. প্রজাতি ক্লোনিং খ. জিন ক্লোনিং
গ. জীব ক্লোনিং ঘ. টিস্যু ক্লোনিং
১০. হানটিংটন’স রোগের লক্ষণ-
i. এই রোগে মস্তিষ্ক ঠিক মতো কাজ করে না
ii. আক্রান্ত ব্যক্তির বয়স চল্লিশ হওয়ার পূর্বে ঘটে iii.শরীরের পেশিগুলোর মধ্যে সমন্বয় করার ক্ষমতা লোপ পায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১. সেক্স ক্রোমোজোমের সংখ্যা কত?
ক. ১ টি খ. ২ টি গ. ২২ টি ঘ. ৪৪ টি
১২. প্রাকৃতিকভাবে ক্লোন তৈরি হয়-
i. ব্যাকটেরিয়ায় ii. ইস্টে iii. মস-এ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩. রক্ত, বীর্যরস, মূত্র থেকে অপরাধকে শনাক্ত করা হয় কোন টেস্টের মাধ্যমে?
ক. ক্লোনিং খ. ডিএনএ টেস্ট
গ. ফরেনসিক টেস্ট ঘ. হরমোন টেস্ট
১৪. সুপার রাইস-
i. জীব প্রযুক্তির মাধ্যমে তৈরি ধান
ii. ভিটামিন এ সমৃদ্ধ iii. সুইডেনের বিজ্ঞানীরা উদ্ভাবন করেছেন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১. ক ২. খ ৩. ক ৪. ক ৫. খ ৬. ক ৭. গ ৮. গ ৯. খ ১০. খ ১১. খ ১২. ক ১৩. গ ১৪. ঘ