পরিবার পরিকল্পনা নেবে ১৫৬২ জন
পরিবার পরিকল্পনা অধিদপ্তর ৩৬টি পদে মোট ১ হাজার ৫৬২ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় অনলাইনে আবেদন শুরু হয়েছে ৯ নভেম্বর থেকে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।
পদের নাম ও পদসংখ্যা
ফার্মাসিস্ট-২৭৫, মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব-১৪৮
মেডিকেল টেকনোলজিস্ট রেডিও-০২, হেলথ এডুকেটর-০১
সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর-০৩
কম্পিউটার অপারেটর-০১, ফিল্ড ট্রেইনার-০১
প্রধান সহকারী-০১, হিসাবরক্ষক-০৩
উচ্চমান সহকারী-০১, গবেষণা সহকারী-০২
সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর-৪০
পরিসংখ্যান সহকারী-০৫, গুদামরক্ষক-০৫
কোষাধ্যক্ষ-০৬, সহকারী লাইব্রেরিয়ান-০২
ইপিআই টেকনিশিয়ান-০১
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-১৫৯
টেলিফোন অপারেটর-০২, ডাটা এন্ট্রি/ কন্ট্রোল অপারেটর -০১
ওয়ার্ড মাস্টার-০২, লিনেন কিপার-০২, ইন্সট্রুমেন্ট কেয়ারটেকার-০২
টিকেট ক্লার্ক-০৪, স্টেরিলাইজার কাম মেকানিক-০২
কিচেন সুপারভাইজার-০১, রেকর্ড কিপার-০১
কার্ডিওগ্রাফার-০১, গাড়িচালক-৩৪, ইলেকট্রিশিয়ান-০১
অফিস সহায়ক-৪০৪, এমএলএসএস/ নিরাপত্তা প্রহরী-৩৭৪
নিরাপত্তা প্রহরী-০৯, ওয়াচম্যান-০১, কুক হেলপার-০১
পরিচ্ছন্নতাকর্মী-৬৪
আবেদনের যোগ্যতা
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।
প্রার্থীর বয়স ২৫-০৩-২০২০ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।
আগ্রহী প্রার্থীরা (http://dgfp.teletalk.com.bd/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ৩০-১১-২০২০ তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন।
লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র লোক নেবে ৪ পদে
বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, সাভার, ঢাকার শূন্য পদগুলোতে লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। উপপরিচালক, মূল্যায়ন কর্মকর্তাসহ চারটি পদে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র। ৪ পদে ৫ জনের নিয়োগের আবেদন করতে হবে অনলাইনে। আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় শুরু হবে। আবেদন চলবে ৩১ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত।
উপপরিচালক (প্রশিক্ষণ/গবেষণা) ১টি, সহকারী পরিচালক ১টি
মূল্যায়ন কর্মকর্তা ১টি, সহকারী পরিচালক (খেলাধুলা) ২টি।
২৪ নভেম্বর ২০২০ থেকে ৩১ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।
http://bpatc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পাঠাতে হবে।