মূলত বিদেশি প্রজাতির সবজি। মধ্যপ্রাচ্যের দেশসমূহের আবাদ হয়। চাইনিজ রেস্টুরেন্টে সবজি ও সালাদ হিসেবে দেখা মেলে। আমাদের দেশের কৃষকদের মাঝে এটি চাষের প্রবণতা লক্ষ করা যাচ্ছে।
লাউ কিংবা শসার মতো নলাকার এ সবজিটি গাঢ় সবুজ বর্ণের হয়। শসা-লাউ-মিষ্টি কুমড়ার মতো স্বাদ। বীজ রোপণের এক মাসের মধ্যের ফুল আসতে শুরু করে। পরাগায়নের মাত্র ৩০ থেকে ৩৫ দিনের মধ্যে ফল সংগ্রহ করা যায়। এক একটি চারা গাছ থেকে চার থেকে ছয়টি স্কোয়াশ সংগ্রহের পর আস্তে আস্তে চারা দুর্বল হয়ে যায়। এরপর তুলে ফেলতে হয়। সমগ্র প্রক্রিয়া সম্পন্ন করতে ৭৫-৮০ দিন সময় লাগে। প্রতিটি স্কোয়াশের ওজন ২ থেকে ৫ কেজি পর্যন্ত হয়ে থাকে। উচ্চ ফলনশীল এ জাতের সবজি ভাজি, মাছ ও মাংসে রান্না উভয়ভাবেই খাওয়ার উপযোগী। এটি পাকলে হলুদ বর্ণ ধারণ করে, যা খেতে মিষ্টি। স্কোয়াশে প্রচুর ভিটামিন সি, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম এবং ভিটামিন এ রয়েছে।
মো. রেদোয়ান হোসেন