কানে শোনে মানুষে, কান আছে পশুরও
কান ছাড়া শোনে না দৈত্য কী অসুরও!
কান রেখে লাভ নেই, সযতনে পোষেও
কান নাকি কাটা যায়, স্বভাবের দোষেও!
কান বুঝি চিলে নেয়? কান কেন টানে?
কানে-কানে কানাঘুষা, মহোদয় জানে।
কান গেলে মান যায়, সমাজের রীতি
কানাকানি কালচার হোক তবে ইতি।
কান করে ঝালাপালা—শব্দ কী গানেও
তেল ঢালে মহাশয়, কয় ফোঁটা কানেও!
কান ভারী কোরো না, কান নয় খেয়ালের
চুপ চুপ একদম, কান আছে দেয়ালের!