রেস্তোরাঁয় কেয়ার স্টেশন স্থাপন করল ফুডপান্ডা

খাবার দোকানগুলোর গ্রাহকদের সুরক্ষার বিষয়টি বিবেচনা করে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফরম ফুডপান্ডা একটি কেয়ার ক্যাম্পেইন চালু করেছে। পান্ডা কেয়ার স্টেশন ক্যাম্পেইনের অংশ হিসেবে ফুডপান্ডা রাজধানীসহ দেশের অন্যান্য বড় শহরগুলোতে ১০০টি জনপ্রিয় রেস্তোরাঁয় হ্যান্ড-স্যানিটাইজিং স্টেশন স্থাপন করছে। এসব স্টেশন স্থাপনের পাশাপাশি ভোজনরসিকদের সুরক্ষা নিশ্চিত করতে হ্যান্ড স্যানিটাইজারও সরবরাহ করছে ফুডপ্যান্ডা। এই উদ্যোগের উদ্দেশ্য শুধু হোম ডেলিভারি নেওয়া গ্রাহকরাই নয়, ঘরের বাইরে যাওয়া গ্রাহকদের সুরক্ষায়ও সঙ্গে আছে ফুডপান্ডা। ক্যাম্পেইনের আওতায় চলতি নভেম্বর মাসেই বিএফসি, চিলক্স ও সালামস কিচেনসহ রাজধানীর ৫০টি রেস্তোরাঁ এবং দেশের বিভাগ ও জেলা পর্যায়ে আরো ৫০টি রেস্তোরাঁয় কেয়ার স্টেশন স্থাপন করা হবে। —প্রেস বিজ্ঞপ্তি