ইত্তেফাক রিপোর্ট
টানা চার কার্যদিবস পতনের পর গতকাল মঙ্গলবার উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। গতকাল উভয় শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন এবং বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। জানা গেছে, গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৩৩ দশমিক ১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪ দশমিক ৪৫ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৩ দশমিক ৫৪ পয়েন্ট এবং সিডিএসইসি শূন্য দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১১২ দশমিক ৮২ পয়েন্ট, এক হাজার ৬৭৪ দশমিক ৭০ এবং ৯৮৩ দশমিক ৬৯ পয়েন্টে। ডিএসইতে গতকাল ৬৭১ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৪৯ কোটি ৭৫ লাখ টাকা বেশি। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৩ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৭০ দশমিক ৫৮ পয়েন্টে। সিএসইতে ২২ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।