ওয়ালটন ফ্রিজ কিনে ৫০০ শতাংশ ক্যাশ ভাউচার পেয়েছেন আরো তিন ক্রেতা। তারা হলেন রাজধানীর খিলগাঁওয়ের আকরাম উদ্দীন সিদ্দিকী, মগবাজারের ফয়সাল কবির এবং ব্রাহ্মণবাড়িয়ার কবির আহমেদ। ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৮-এর আওতায় ঐ সুবিধা পেলেন তারা। ওয়ালটনের একটি ফ্রিজ কিনে এর পাঁচ গুণ করে ফেরত পেয়ে মহাখুশি ঐ তিন ক্রেতা। সম্প্রতি খিলগাঁও ওয়ালটন প্লাজায় আনুষ্ঠানিক আকরাম উদ্দীন সিদ্দিকীর হাতে ক্যাশ ভাউচার তুলে দেওয়া হয়। একই দিনে বাংলামোটর ওয়ালটন প্লাজায় ফয়সাল কবিরের হাতেও ক্যাশ ভাউচার তুলে দেয় ওয়ালটন কর্তৃপক্ষ। পৃথকভাবে আয়োজিত এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খিলগাঁ থানা পুলিশ পরিদর্শক নুরুল ইসলাম সুমন, ওয়ালটনের ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মীর মোহাম্মদ গোলাম ফারুক, পল্টন জোনের এরিয়া ম্যানেজার মনোয়ার হোসাইন প্রমুখ। গত ২ নভেম্বর খিলগাঁও ওয়ালটন প্লাজা থেকে ৬৪ হাজার ৩০৮ টাকা দিয়ে একটি ফ্রিজ কিনে ৫০০ শতাংশ ক্যাশ ভাউচার পান মালিবাগ চৌধুরীপাড়ার বাসিন্দা আকরাম। একই দিনে বাংলামোটর ওয়ালটন প্লাজা থেকে ২৮ হাজার ৯০০ টাকা দিয়ে একটি ফ্রিজ কিনে ৫০০ শতাংশ ক্যাশ ভাউচার পান মগবাজারের বাটার গলির বাসিন্দা ফয়সাল। —প্রেস বিজ্ঞপ্তি