বঙ্গবন্ধু টি-২০ কাপের উদ্বোধনী ম্যাচে গতকাল সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন মোহাম্মদ আশরাফুল। চার নম্বরে ব্যাটিংয়ে নেমে বেশ ধীর-স্থির শুরুই করেছিলেন। ব্যাটিং চিরচেনা আশরাফুলকে দেখার অপেক্ষায় ছিলেন তার ভক্তরা। কিন্তু দুর্ভাগ্য ৯ বলে ৫ রান করে ফিরে গেছেন তিনি।
মুক্তার আলীর বলে আশরাফুলের অসাধারণ কাট, বল উড়ে যাচ্ছিল সীমানার দিকে। কিন্তু ব্যাকওয়ার্ড পয়েন্টে দাঁড়িয়ে থাকা নাঈম শেখ যেন ‘বাজপাখি’ হয়ে উড়ন্ত বলে ছোবল দিলেন। বল আটকে গেল তার বাঁ হাতে। এক হাতে দুর্দান্ত, দর্শনীয় ক্যাচে আশরাফুলকে ফিরিয়ে দেন এই তরুণ। তা দেখে ভক্তদের আহাজারি ছিল এমন, ‘তাই বলে আশরাফুলের বেলায় এমন ক্যাচ!’।