স্নাতক চূড়ান্ত পরীক্ষার দাবি বেরোবি শিক্ষার্থীদের

বেরোবি সংবাদদাতা

করোনা ভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে স্নাতক চূড়ান্ত পরীক্ষা নেওয়ার দাবিতে মঙ্গলবার মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর ফটকের সামনে পার্কের মোড়ে মানববন্ধন করেন তারা। মানববন্ধন শেষে বেলা সাড়ে ১২টায় ঢাকা-কুড়িগ্রাম-লালমনিরহাট মহাসড়ক অবরোধ করেন তারা। পরে প্রশাসনের আশ্বাসে আন্দোলন স্থগিত করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় মুখপাত্র তাবিউর রহমান প্রধান বলেন, শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবিতে আন্দোলনে নেমেছিল। প্রশাসন থেকে আশ্বাস দিয়েছি ইউজিসিকে এ বিষয়ে চিঠি পাঠাব। সেখান থেকে পরীক্ষা নেওয়ার অনুমতি দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।