মাগুরা প্রতিনিধি
ইচ্ছাই শক্তি—করোনায় মুক্তি, মাস্ক ব্যবহার করুন—নিরাপদে থাকুন, এই স্লোগানে মাগুরা শহরে মঙ্গলবার বর্ণাঢ্য রিকশা র্যালি বের করা হয়। এ সময় বিনা মূল্যে মাস্ক ও টি-শার্ট বিতরণ করা হয়েছে। মাগুরা প্রেসক্লাব চত্বর থেকে সংবাদ পাঠিকা ও আমেরিকার প্রটেক্ট আস কিডসের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ শারমিন নাহার লিনা ব্যক্তিগত উদ্যোগে এ আয়োজন করেন। বাদ্যযন্ত্রের সঙ্গে রিকশা নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে শহরের প্রধান প্রধান সড়কে র্যালি বের হয়। এ সময় মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান, সাংবাদিক আবু বাসার আখন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।