সালথা (ফরিদপুর) সংবাদদাতা
সালথায় মঙ্গলবার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের ৪২তম মেলা উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে এ মেলা উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর। মেলায় উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের ১৬টি স্টল রয়েছে। সপ্তাহব্যাপী চলবে এ মেলা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মত্স্য কর্মকর্তা রাজীব রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল খায়ের, উপজেলা খাদ্য কর্মকর্তা ইসমাইল হোসেন, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারী প্রমুখ।