চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা
বেগমগঞ্জে রয়েল বাহিনীর বাবুল হোসেন নুর মিয়াকে অস্ত্রসহ গ্রেফতার করেছে বেগমগঞ্জ থানা পুলিশ। সোমবার রাতে তাকে মুজাহিদপুর গ্রামের একটি মত্স্য প্রজেক্ট থেকে একটি পাইপ গান ও একটি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। একই রাতে ভিন্ন ভিন্ন স্থানে অভিযান চালিয়ে এক বছর এক মাসের দণ্ডাদেশপ্রাপ্ত মধ্যম নাজিরপুর গ্রামের মৃত ফজলুল হকের ছেলে সুর হোসেন জাবেদ ও চৌমুহনী পৌর হাজীপুর গ্রামের আবদুল কাদেরের ছেলে তিন মাসের সাজাপ্রাপ্ত আবদুর রহমান রুবেলকে গ্রেফতার করে। বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান শিকদার জানান, এ ব্যাপারে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।