পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা
পীরগঞ্জে ৩৩০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ফরিদুল ইসলাম (৩০) নামে এক জনকে আটক করেছে বিজিবি। সোমবার রাতে ভারত-বাংলাদেশ সীমান্ত পিলার ৩৩৭/এমপি থেকে দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নওপাড়া পাকা সড়ক থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনসেট জব্দ করা হয়। সে উপজেলার সীমান্তবর্তী গ্রাম জগনাথপুরের মৃত আ. রফিকের ছেলে। এ ঘটনায় মো. মাজেদুর রহমান (৪৫) নামে অন্য এক জন পালিয়ে যায়। পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় জানান, ফেনসিডিল উদ্ধারের ঘটনায় দুই জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে বিজিবি।