সামাজিক সমস্যা প্রতিরোধে সমাবেশ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা

ঈশ্বরগঞ্জে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় সেবন, বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং, নারী নির্যাতন, ভিক্ষাবৃত্তিসহ বিভিন্ন সমস্যা নিরসনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সোহাগী ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ফখরুল ইমাম।